পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল কাশবা মোবাইল সপ যাত্রা শুরু হয়।

ছবি
  কর্মসংস্থান   তৈরি   করে   সাফল্যের   সাথে   উদ্যোক্তা   হয়ে   উঠছেন   সংযুক্ত   আরব   আমিরাতের   প্রবাসী   বাংলাদেশিরা। বাংলাদেশের   ভাবমূর্তি   উজ্জ্বল   করার   পাশাপাশি   অবদান   রাখছেন   দেশের   অর্থনীতিতে।   সাফল্যের   ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতে শারজাহ রোলা বাংলাবাজারে  যাতরা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান  আল কাশবা মোবাইল সপ  আমাদের   বিডি   স্টার টিভি  নিজস্ব প্রতিনিধি   মো:  আব্দুল   মুকিত   জানান  সংযুক্ত আরব আমিরাতে শারজাহ রোলা বাংলাবাজারে  বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান  আল কাশবা মোবাইল সপ  যাত্রা শুরু হয়।  শুক্রবার ২০ সেপ্টেম্বর    সন্ধ্যা ৭:টা ১মিনিটের সময় শারজা রোলা বাংলাবাজার এলাকায় টাইপিং   সেন্টারের  স্বত্বাধিকারী এনামুল ইসলাম   ফিতা কেটে উদ্বোধন করেন আল কাশবা মোবাইল সপ   প্রতিষ্ঠানটি। এতে অনুষ্ঠানটি সম্পন্ন করেন দোয়া ও মিলাদ ...

রক্তদান যুবসমাজ ফাউন্ডেশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান

ছবি
  মৌলভীবাজারের বড়লেখায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান যুবসমাজ ফাউন্ডেশনের ২০২৪-২৫ সালের ৪৩ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের উপজেলা চত্ত্বর জেলা পরিষদ অডিটোরিয়ামে রক্তদান যুবসমাজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিয়ান ফরহাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন রেজাউল ইসলাম, স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি এম সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাহিন আহমদ। প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল আলম স্বপন। বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা প্রেস ক্লাবের সদস্য ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক রেজাউল ইসলাম লিমন, দুর্বার মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার তৌফিকুল ইসলাম আবির, ছাত্রনেতা আরিফুল ইসলাম, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি ফরহাদ হোসেন, রোকসানা ইসলাম, লায়েক আহমদ, মারুফ আবির, সহ-সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক...

দেশের ৯০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

ছবি
  দেশের   শিল্পাঞ্চলগুলোতে   সরকার ,  মালিক   এবং   আইনশৃঙ্খলা   রক্ষাকারী   বাহিনীর   কঠোর   নজরদারির   পরও   থামছে   না   শ্রমিক অসন্তোষ।   মাঝে   পরিস্থিতি   কিছুটা   স্বাভাবিক   হলেও   অজানা   রহস্যে   আজও  ( সোমবার )  ৯০   পোশাক   কারখানা   বন্ধ   ঘোষণা করা   হয়েছে।   তবে   অন্যান্য   কারখানায়   উৎপাদন   চলছে। সোমবার  ( ৯   সেপ্টেম্বর )  দুপুরে   শিল্প   পুলিশ - ১   এর   পুলিশ   সুপার   সারোয়ার   আলম   এ   তথ্য   জানান। জানা   গেছে ,  বেশ   কয়েকটি   পোশাক   কারখানার   শ্রমিকরা   সোমবার   সকালে   কাজে   যোগ   না   দিয়ে   বেরিয়ে   পড়েন।   এ   ঘটনার   পর ৯০টি   কারখানায়   বন্ধের   নোটিশ   টানিয়ে   দেয়   কর্তৃপক্ষ। সারোয়ার   আলম   ব...

দিল্লি বাংলাদেশকে ফিলিস্তিনের গাঁজা মনে করে – ফরিদুল হক

ছবি
  রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক বলেছেন, দিল্লি বাংলাদেশকে ফিলিস্তিনের গাঁজা মনে করে। গত ১৫ বছরে বাংলাদেশের ৬০০ মানুষ কে সীমান্তে গুলি করে হত্যা করেছে ভারতীয় বিএসএফ। সীমান্তে বিএসএফ যখনই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা প্রতিবাদ করেছি। স্বৈরাচারী হাসিনা সরকারের রুশানলে পরে আমরা স্বাধীনভাবে প্রতিবাদ করতে পারিনি। স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। ভারতের সকল আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুলতে হবে এবং সবাইকে প্রতিবাদ করতে হবে। তিনি আরও বলেন, ফেলানী ও স্বর্ণা দাসের মত আমাদের আর কোন বোনকে যেন বিএসএফ গুলি করে হত্যা করতে না পারে। বর্তমান সরকারকে পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে ভারতে বিরুদ্ধে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালত দারস্থ হবে। ফরিদুল হক শনিবার (৭ ই সেপ্টেম্বর) বিকালে স্বর্ণা দাশের পরিবার খোঁজখবর নিতে তাদের বাড়িতে আসেন। এ সময় পরিবারের সাথে সাক্ষাৎ পরবর্তী গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটি সদস্য প্রীতম দাশ, ঢাকা মহানগর দক্ষিণ দপ্তর সমন্বয়ক এহসান আহমেদ, রাষ্...

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র অর্থ প্রদান

ছবি
  বড়লেখা ফাউন্ডেশন ইউকে লক্ষীপুর, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার বন্যা দুর্গতদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ত্রাণ ও কল্যাণ তহবিলে এক লাখ টাকা দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউএনও নাজরাতুন নাঈমের কার্যালয়ে তার হাতে বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে নেতৃবৃন্দ সহায়তার অর্থ তোলে দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র বাংলাদেশ প্রতিনিধি মো. রেজাউল ইসলাম মিন্টু, উপদেষ্টা ডা. মো. নজরুল ইসলাম, সমন্বয়ক ও পৌর কাউন্সিলর কবির আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক রিয়াজুল ইসলাম, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, প্রভাষক তারেক আহমদ, উপজেলা বিএনপির সদস্য আজহারুল হোসেন ফায়েক, বড়লেখা পাবলিকেশন সোসাইটির সভাপতি আক্তার হোসেন উপস্থিত ছিলেন। বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র বাংলাদেশ প্রতিনিধি মো. রেজাউল ইসলাম মিন্টু জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদানের আহবান জানানো হয়।...

বড়লেখায় কবি-সাহিত্যিক সোহাইল আহমদের সাথে নিসচা'র মতবিনিময়

ছবি
 বড়লেখায় কবি-সাহিত্যিক সোহাইল আহমদের সাথে নিসচা'র মতবিনিময়  ফ্রান্স প্রবাসী কমিউনিটি নেতা কবি সাহিত্যিক সমাজসেবক মাওলানা সোহাইল আহমদের আমন্ত্রণে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টায় পৌর শহরের ইয়াম্মী প্যারাডাইসে আয়োজিত অনুষ্ঠানে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ফ্রান্স প্রবাসী লেখক সাহিত্যিক মাওলানা সোহাইল আহমদ সোহেল।  বিশেষ অতিথির বক্তব্য দেন এম.সি. ইনস্টিটিউট ফ্রান্সের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা বদরুল ইসলাম, সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, নিসচা বড়লেখা শাখার উপদেষ্টা সুলতান আহমদ খলিল, পৃষ্টপোষক প্রভাষক তারেক আহমদ, মোহাম্মদ হানিফ পারভেজ, মাওলানা মাসুম আহমেদ। এসময় প্রধান অতিথি বলেন, নিসচা বড়লেখা উপজেলায় প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবী ও সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা মূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করছে।...

সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ছবি
অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার ৪সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় এ বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে আজকের বৈঠকে। তবে বৈঠকের বিস্তারিত এজেন্ডা নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই সচিবদের সঙ্গে সরকারপ্রধানের প্রথম বৈঠক।

যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশের নাম

ছবি
  মার্কিন   নাগরিকদের   জন্য   ঝুঁকিপূর্ণ   ২১   দেশের   তালিকায়   যুক্ত   হয়েছে   বাংলাদেশের   নাম।   আমেরিকার   পররাষ্ট্র   দফতরের   এক্স হ্যান্ডেলে   প্রকাশ   করা   এক   তালিকায়   এ   তথ্য   পাওয়া   যায়।   এতে   বাংলাদেশসহ   ২১টি   দেশকে   লাল   তালিকাভুক্ত   করে   চতুর্থ   পর্যায়ের   ভ্রমণ   সতর্কতা   জারির   কথা   জানানো   হয়েছে।   এটিই আমেরিকার   সর্বোচ্চ   পর্যায়ের   ভ্রমণ   সতর্কতা।   মার্কিন   নাগরিকদের   পরবর্তী   নির্দেশ   না   দেয়া   পর্যন্ত   এই   দেশগুলো   ভ্রমণ   না করতে   পরামর্শ   দেয়া   হয়েছে। বাংলাদেশ   ছাড়া   তালিকায়   থাকা   দেশগুলো   হচ্ছে   আফগানিস্তান ,  বেলারুশ ,  বুরনিকা   ফাসো ,  মিয়ানমার ,  সেন্ট্রাল আফ্রিকান   রিপাবলিক ...