বড়লেখায় কবি-সাহিত্যিক সোহাইল আহমদের সাথে নিসচা'র মতবিনিময়

 বড়লেখায় কবি-সাহিত্যিক সোহাইল আহমদের সাথে নিসচা'র মতবিনিময় 

ফ্রান্স প্রবাসী কমিউনিটি নেতা কবি সাহিত্যিক সমাজসেবক মাওলানা সোহাইল আহমদের আমন্ত্রণে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 


এ উপলক্ষে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টায় পৌর শহরের ইয়াম্মী প্যারাডাইসে আয়োজিত অনুষ্ঠানে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ফ্রান্স প্রবাসী লেখক সাহিত্যিক মাওলানা সোহাইল আহমদ সোহেল। 


বিশেষ অতিথির বক্তব্য দেন এম.সি. ইনস্টিটিউট ফ্রান্সের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা বদরুল ইসলাম, সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, নিসচা বড়লেখা শাখার উপদেষ্টা সুলতান আহমদ খলিল, পৃষ্টপোষক প্রভাষক তারেক আহমদ, মোহাম্মদ হানিফ পারভেজ, মাওলানা মাসুম আহমেদ।


এসময় প্রধান অতিথি বলেন, নিসচা বড়লেখা উপজেলায় প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবী ও সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা মূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করছে। যা প্রশংসার দাবি রাখে। আমি প্রবাস থেকে নিসচা'র কার্যক্রম প্রতিনিয়ত লক্ষ্য করেছি। আমি তাদের কার্যক্রমের প্রতি সম্মান জানিয়ে এই আয়োজনের ব্যবস্থা করেছি। তাছাড়া নিসচা বড়লেখা শাখা টানা ২য় বারের মতো জাতীয়ভাবে দেশ সেরা সংগঠনে কৃতিত্ব অর্জন করে বড়লেখাবাসীকে গর্বিত করেছে। আমি এই জনপদের সন্তান হয়ে তাদেরকে স্যালুট জানাই। তাদের সকল কার্যক্রমের প্রতি আমার সমর্থন ও স্বতঃস্ফূর্ত সহযোগিতা অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ -সংযুক্ত আরব আমিরাতে কেন্দ্রীয় কমিটির অন্যতম পৃষ্ঠপোষক সদ্য প্রয়াত জনাব নজরুল ইসলাম চৌধুরী বিদেহী আত্মার মাগফিরাত ও দোয়া সম্পন্ন

বড়লেখায় সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে ব্যবসায়ীকে সংবর্ধনা

গণভবন পরিদর্শনে গিয়ে উপদেষ্টাদের যে নির্দেশনা দিলেন ড. ইউনূস