যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশের নাম
মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ ২১ দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। আমেরিকার পররাষ্ট্র দফতরের এক্সহ্যান্ডেলে প্রকাশ করা এক তালিকায় এ তথ্য পাওয়া যায়।
এতে বাংলাদেশসহ ২১টি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানানো হয়েছে। এটিইআমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ নাকরতে পরামর্শ দেয়া হয়েছে।
বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বেলারুশ, বুরনিকা ফাসো, মিয়ানমার, সেন্ট্রালআফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।
গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। এর পরদিন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন