দেশের ৯০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
দেশের শিল্পাঞ্চলগুলোতে সরকার, মালিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির পরও থামছে না শ্রমিকঅসন্তোষ। মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও অজানা রহস্যে আজও (সোমবার) ৯০ পোশাক কারখানা বন্ধ ঘোষণাকরা হয়েছে। তবে অন্যান্য কারখানায় উৎপাদন চলছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য জানান।
জানা গেছে, বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সকালে কাজে যোগ না দিয়ে বেরিয়ে পড়েন। এ ঘটনার পর৯০টি কারখানায় বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ।
সারোয়ার আলম বলেন, পোশাক কারখানা ছুটি ঘোষণা করলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতিনিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্য মোতায়েন রয়েছে।
এর আগে, আশুলিয়া শিল্পাঞ্চলে নানা দাবিতে রোববার (৮ সেপ্টেম্বর) শ্রমিকদের বিক্ষোভের মুখে ৩০টি কারখানায় ছুটিঘোষণা করা হয়।
শিল্প মালিকরা বলছেন, দেশের তৈরি পোশাক শিল্প অস্থিতিশীল করে তুলতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। শেখ হাসিনাসরকারের পতনের পর বিভিন্ন জায়গায় নানা অজুহাতে আন্দোলন ও কারখানা ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা। এমন পরিস্থিতিচলতে থাকলে, ভয়ংকর পরিস্থিতির মুখে পড়বে পোশাক খাত। ফায়দা নিতে ওত পেতে আছে বেশ কিছু দেশ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন