সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ -সংযুক্ত আরব আমিরাতে কেন্দ্রীয় কমিটির অন্যতম পৃষ্ঠপোষক সদ্য প্রয়াত জনাব নজরুল ইসলাম চৌধুরী বিদেহী আত্মার মাগফিরাত ও দোয়া সম্পন্ন


 সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ -সংযুক্ত আরব আমিরাতে কেন্দ্রীয় কমিটির অন্যতম পৃষ্ঠপোষক সদ্য প্রয়াত জনাব নজরুল ইসলাম চৌধুরী বিদেহী আত্মার মাগফিরাত ও দোয়া সম্পন্ন 

আমাদের বিডি স্টার টিভি স্টাফ রিপোর্টার মো আব্দুল মুকিত জানান

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাতে কেন্দ্রীয় কমিটির অন্যতম পৃষ্ঠপোষক সদ্য প্রয়াত নজরুল ইসলাম চৌধুরী বিদেহী মাগফিরাত শোক সভা ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। 

২৩ নভেম্বর  শনিবার  রাত ৮টা ১ মিনিটের সময়   বাংলাদেশ সমিতি শারজাহ হল রুমে  সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাতে কেন্দ্রীয় কমিটির আয়োজিত শোক সভা ও আলোচনা সভা সম্পন্ন করেন 

অনুষ্ঠানে সংগঠনের অন্যতম উপদেষ্টা আব্দুল লতিফ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানটি সম্পন্ন হয় দোয়ার  মাধ্যমে দোয়া  পরিচালনা করেন মোওলানা  সাদিকুর রহমান চৌধুরী

বিশিষ্ট সমাজ সেবক , দানবির ও সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুল করিমের সভাপতিত্বে  যুগ্ম সাধারণ সম্পাদক এম. শাহিদুল হক সোহেল পরিচালনায়  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক, বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জাকের হুসেইন জাকের। 

সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের দিকনির্দেশনায়  অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক এম. শাহিদুল হক সোহেল। 

সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী তৈয়ব আলী তালুকদার প্রয়াত পৃষ্ঠপোষক নজরুল ইসলাম চৌধুরীর 

স্মৃতি বিজড়িত শোকবার্তা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। 

এছাড়াও অনুষ্ঠানে অতিথি ও নেতৃবৃন্দগণের মধ্যে   শোক বিনিময় করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, 

উপদেষ্টা মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপদেষ্টা হারুনুর রশিদ, অন্যতম কার্যকরী সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এনাম, 

সিলেটি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব হাবিবুর রহমান চুন্নু, শেখ মুহিবুর রহমান মুহিব, খিজির মিয়া, প্রকৌশলী ইকরামুল করিমসহ আরো অনেক উপস্থিত ছিলেন। 


এছাড়াও আরোও শোক বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি নিজাম উদ্দিন, সভাপতি চুনু মিয়া, সহ সভাপতি মৌলানা সাদিকুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ সুলতান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল হক রাসেল, সহ সাংগঠনিক সোহেল আহমেদসহ সংগঠনের অন্যান্য সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দগণ। 

অনুষ্ঠান শেষে মৌলানা সাদিকুর রহমান চৌধুরী বিশেষ করে নজরুল ইসলাম চৌধুরী ও সকল মুসলিম উম্মাহর মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড়লেখায় সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে ব্যবসায়ীকে সংবর্ধনা

গণভবন পরিদর্শনে গিয়ে উপদেষ্টাদের যে নির্দেশনা দিলেন ড. ইউনূস