দাদার পঞ্চম মৃত্যু বার্ষিকীতে, নিজের অনুভূতি গুলো প্রকাশ করলেন নাঈম চৌধুরী ।

 দাদার পঞ্চম মৃত্যু বার্ষিকীতে, নিজের অনুভূতি গুলো প্রকাশ করলেন নাঈম চৌধুরী । 

নাঈম চৌধুরী আমাদের বিডি স্টার টিভিকে বলেন


আজ ২১শে নভেম্বর ২০২৪

আমার দাদা ❝মরহুম হাজী মোওলানা ডাঃ আব্দুর রহমান চৌধুরী (মোল্লা ডাক্তার)  ❞ পঞ্চম তম মৃত্যু বার্ষিকী। দাদা আমার কাছে বিশাল এক অনুভুতির নাম। কত-কত কথা, কত স্মৃতি দাদার কথা মনে পড়লেই সব যেন বারবার নিজের মাঝে ফিরে পাই।

দাদাকে নিয়ে কথা বলা আমার কখনও শেষ হবে না, দাদাকে নিয়ে গল্প আমার কখনোও ফুরাবে না। আমার একজন দাদা ছিলেন।

[ মরহুম হাজী আব্দুর রহমান চৌধুরী (মোল্লা ডাক্তার)  , ২১শে নভেম্বর ২০১৯, ২৪-রবিউল আউয়াল ১৪৪১, ০৬ ই অগ্রহায়ণ ১৪২৬, রাত ০৯ঃ০৪ মিনিটে আল হারামাইন হাসপাতাল সিলেট  ইন্তেকাল করেছেন। ] 


মৃত্যু হল জীবনের সব থেকে নির্মম একটি সত্য। মৃত্যু হল মানুষের জীবনের এমন এক কঠিন বাস্তব যা অবধারিত কিন্তু মেনে নেওয়া খুব কষ্টসাধ্য। দেখতে দেখতে ৫টি বছর হয়েগেছে দাদা আমাদের ছেড়ে চলে গিয়েছেন না ফেরার দেশে। 

দাদা আপনাকে অনেক মনে পড়ে,  শুধু আমার নয়, গোটা বড়লেখা উপজেলার মানুষের, আপনার সারাটি জীবন মানুষের সেবা করে গেছেন।  আল্লাহর দীনের পথ প্রদর্শক, আল্লাহর দীন কায়েমের পথ প্রহরী ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্য়ন্ত ছিলেন হাকালুকি দুরুসুন্নাহ মোহাম্মাদীয়া মাদ্রাসা ও এতিম খানার সভাপতি, হাকালুকি বড়ময়দান  হিফজুল কোরআন মাদ্রাসার প্রধান উপদেষ্টা, ফুলবাড়ি ছামাদিয়া জামে মসজিদ, পূর্ব গগড়া মোতাওয়াল্লী,খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার প্রতিষ্টাকালীন  উপদেষ্টা ছিলেন, । একটানা ২৫ বছর হাকালুকি কানোগবাজার বণিক সমিতির সভাপতি ছিলেন,এবং ফুলবাড়ি জামে মসজিদ (ইন্ডিয়া) মোতাওয়াল্লী ছিলেন। তিনি অনেক মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্টা করেছেন,  হাকালুকির মানুষের প্রিয় একজন ডাক্তার ছিলেন, বিনা বেতনে রুগী দেখতেন,এবং বিভিন্ন সামাজিক ও ইসলামিক রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। দাদা কে নিয়ে লেখলে শেষ হবে না। 😪 

দাদা পরপারে ভালো থাকবেন দাদা, আর আপনার ও দাদীর দোয়া ও ভালোবাসাই আমার/আমাদের আগামীর পথচলা।


দাদার মৃত্যু বার্ষিকীতে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার একটাই কারণ অনেক আপনজনদের মনে করিয়ে দেওয়া, আজ দাদার মৃত্যুবার্ষিকীতে মহান আল্লাহ্ পাক রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাই, আল্লাহ যেন আমার দাদাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমার আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব আপনারা সকলেই আমার দাদার জন্য দোয়া করবেন।


#আলহামদুলিল্লাহ আমার দাদী ২ জন এখনো বেঁচে আছে, মহান

আল্লাহর নিকট দাদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। 


আমার প্রতিটি মোনাজাতে দাদা আছেন এবং থাকবে, যত দিন আমি পৃথিবীতে আছি। আল্লাহ তুমি আমার দাদাকে জান্নাতুল ফেরদৌস দান করো। #আমিন 🤲🕋🤲

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ -সংযুক্ত আরব আমিরাতে কেন্দ্রীয় কমিটির অন্যতম পৃষ্ঠপোষক সদ্য প্রয়াত জনাব নজরুল ইসলাম চৌধুরী বিদেহী আত্মার মাগফিরাত ও দোয়া সম্পন্ন

বড়লেখায় সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে ব্যবসায়ীকে সংবর্ধনা

গণভবন পরিদর্শনে গিয়ে উপদেষ্টাদের যে নির্দেশনা দিলেন ড. ইউনূস