প্রবাসে কমিউনিটির প্রসারে মিডিয়ার ভূমিকা অপরিসীম

নিউজ এশিয়া টিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক বলেছেন, ‘প্রবাসে কমিউনিটির প্রসারে মিডিয়ারভূমিকা অপরিসীম। দেশের বাইরে বাংলাদেশ কমিউনিটিকে এগিয়ে দিচ্ছে গণমাধ্যম। বিশেষ করে প্রবাসীদের ভালকাজগুলো প্রচার প্রসারের কারণে দেশে বিদেশে রেমিট্যান্স যোদ্ধাদের সুনাম ছড়িয়ে পড়ছে।

গত রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিজের বাসভবনে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথাবলেন। আগামীদিনেও কমিউনিটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গণমাধ্যমকর্মীদের একযোগে কাজ করার আহবান করেনতিনি। আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক বলেন, ‘বিদেশের আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। উন্নয়নমুখী কর্মকাণ্ডেজড়িত থেকে বিদেশ বিভুঁইয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। মিডিয়া  কমিউনিটিকে পরস্পর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কবজায় রাখতে হবে। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে প্রবাসে বাংলাদেশকে আরো এগিয়ে দিতে হবে।

সফল এই ব্যবসায়ী  সংগঠকের জন্মদিন উপলক্ষে তার বাসভবনে শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। এসময় নাসিমউদ্দিন চৌধুরীশিবলী আল সাদিককামরুল হাসান জনি এনামুল হক চৌধুরীসাইফুল ইসলামআবু তৈয়ব  জাসেদুলইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বড়লেখায় সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে ব্যবসায়ীকে সংবর্ধনা

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ -সংযুক্ত আরব আমিরাতে কেন্দ্রীয় কমিটির অন্যতম পৃষ্ঠপোষক সদ্য প্রয়াত জনাব নজরুল ইসলাম চৌধুরী বিদেহী আত্মার মাগফিরাত ও দোয়া সম্পন্ন

কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্প