বেগম জিয়াই প্রথম ক্বওমী মাদ্রাসার স্বীকৃতির উদ্যোগ নেন : সাজু

BD STAR TV জনতার পাশে 





বড়লেখা উপজেলার দক্ষিণভাগ মোহাম্মাদিয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসার অন্যতম দাতামৌলভীবাজার জেলাবিএনপির উপদেষ্টা  কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু বলেছেনবিএনপি সবসময়ইআলিম-উলামাদের শ্রদ্ধা-সম্মানের সর্বোচ্চ স্থানে মর্যাদা দিয়ে আসছে। দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াইসর্বপ্রথম ক্বওমী মাদ্রাসাকে স্বীকৃতি প্রদানের উদ্যোগ নিয়েছিলেন। আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেতারেকরহমান অবশ্যই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন। তখন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে ক্বওমী মাদ্রাসার সবধরণেরউন্নয়নে আলিম-উলামাদের পরামর্শ নিয়ে এগিয়ে নেওয়া হবে। ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনাসরকারের দোসরদের মিথ্যা মামলায় প্রবাসে অবস্থানের প্রায় এক যুগ পর দেশে আসায় রোববার দুপুরে মাদ্রাসা কমিটিশিক্ষক  শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শরীফুল হক সাজুএসব কথা বলেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে  শিক্ষক মাওলানা শামসুল হকেরসঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার মোহতামিম মাওলানা কাওছার আহমদ। এসময় উপস্থিত ছিলেনবড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মাদ্রাসা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রবমাদ্রাসা কমিটিরউপদেষ্ঠা মনির উদ্দিনসহসভাপতি ফজুলর রহমানআব্দুল জব্বারকোষাধ্যক্ষ মকবুল আলীপ্রবাসী রুমেল আহমদপ্রমুখ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ -সংযুক্ত আরব আমিরাতে কেন্দ্রীয় কমিটির অন্যতম পৃষ্ঠপোষক সদ্য প্রয়াত জনাব নজরুল ইসলাম চৌধুরী বিদেহী আত্মার মাগফিরাত ও দোয়া সম্পন্ন

বড়লেখায় সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে ব্যবসায়ীকে সংবর্ধনা

কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্প